· কবিতা ·

সমাপ্ত

মানস পাল

এতো নিঃশব্দ কেন এই বাসস্থান? এখানে-তো একসময় নিঃশ্বাসও ছিল ঘর্মাক্ত নিকটবর্ত্তী নাকি আমরা সবাই সদ্য নতুন গোলার্ধে নিক্ষেপিত এ এক আপামর নব্য গৃহস্থ, ক্রমবিকাশ কি তার নিরবধি বহনেরা ছিল, বহমানতা ছিল- ছিল তো বহমানতা, আর নৈবেদ্য প্রভু-বদল হল কি ইতিমধ্যে? অবশ্যম্ভাবী মালাহার উন্মোচিত এ আয়োজনে পুরাতন অভ্যাসে, পাশে বসে আছে গতজন্মের শিউলি পথপরিক্রমনের শেষে ট্রেন...... থেমে আসে থেমে থাকে স্টেশন সঙ্গোপিত তার নাম কি সঙ্গোপিত সমাপ্ত?