· কবিতা ·
ছিন্ন পত্র
মানস পাল
২৮৫৪) সমাজ সংসার এহেন রজ্জু টানছে কেন
ডাল ভাত খেয়ে তো দিব্যি ছিলাম
কখনো গল্প শেষের আগে জানতে চাইনি সমাপ্তি কোথায়
আমরা শব্দার্থে ব্যাকরণ-সত্য হামাগুড়ি দিয়ে কাটিয়েছি সমূহ দিন
তালতমাল থেকে তুল্কামালে কাটিয়েছি সে এক অবিশ্বাস্য জীবন
দুঃখের কোন পরিধি ছিল না, সুখের না ছিল কোন মাত্রা
২৮৫৫) বিশাল প্রয়োগে এ কোন এনামলি
রংহীন ধূসর ভালবাসা
প্লাস্টিকময় এ কোন একাডেমী
শব্দহীন গ্রন্থায়নের আশা
পরে আছি এ কোন নামাবলি
কি-সে মন্ত্রপাঠে এ দুঃসহ নিরাশা
এ কোন মৃত্যুপথযাত্রী আমি
চতুর্পাশে তবু কেন এহেন উচ্চাশা
যেহেতু নদীরা যাচ্ছিলো নিরবধি
ক্ষীণতোয়া বটে, তবু সমুদ্র সহসা
এ কেমন দুর্দশা