· কবিতা ·

designer jeans

মানস পাল

আমাকে এখন সংসার নির্বন্ধে ডাকবে না- বলবে না শুনছো! আমি এক মহা মৃত্যুময় মমি শুয়ে আছি চোখ বন্ধ করে ভেবে যাচ্ছি এক কোটি মরুভূমি বছর তুমি এক ব্যাগভুলা পথিক ভ্রাম্যমান তবু মনে আছে আমায় - মাল্মোর হোটেলে স্বপ্নে আমি ভূত হয়ে তোমাকে ভয় দেখাবো কোন কিছুরই শেষ নেই, শেষের যে শুরুই নেই সপ্তর্ষি আর ভূমণ্ডল দেখো কতো অগোছালো এই মহান-সাজানো-বাগানে কতো ভুল দুঃখ-অশ্রুর নদী বয়ে যায় মানুষের দুর্ভাগ্যের দোরে ক্ষুধার মাত্রা অসহনীয় হলে মন্বন্তরের মন্ত্র-ঝুলা নিয়ে ঘুরে ফিরি মানুষেরই দ্বারে তার চেয়ে ভাল ছিল ছোট ছোট তরঙ্গ ছিলাম আকাশ নীলাকাশ জুড়ে চড়ে বেড়াতাম মেঘের সাথে ছিল নিবিড় আলাপন ঈশ্বরকে মাঝেমধ্যে সুড়সুড়ি সপ্তর্ষি আর ভূমণ্ডল দেখো কতো অগোছালো এই মহান-সাজানো-বাগানে কতো ভুল