· কবিতা ·
সমাপ্ত
মানস পাল
এতো নিঃশব্দ কেন এই বাসস্থান? এখানে-তো
একসময় নিঃশ্বাসও ছিল ঘর্মাক্ত নিকটবর্ত্তী
নাকি আমরা সবাই সদ্য নতুন গোলার্ধে নিক্ষেপিত
এ এক আপামর নব্য গৃহস্থ, ক্রমবিকাশ কি তার নিরবধি
বহনেরা ছিল, বহমানতা ছিল- ছিল তো বহমানতা, আর নৈবেদ্য
প্রভু-বদল হল কি ইতিমধ্যে? অবশ্যম্ভাবী মালাহার উন্মোচিত
এ আয়োজনে পুরাতন অভ্যাসে, পাশে বসে আছে গতজন্মের শিউলি
পথপরিক্রমনের শেষে ট্রেন...... থেমে আসে থেমে থাকে স্টেশন সঙ্গোপিত
তার নাম কি সঙ্গোপিত
সমাপ্ত?