· কবিতা ·
শেষ পেরেক
মানস পাল
(দ্বিতীয় পর্ব প্রথমে)
১) আমরা বাংলায় কদাচ কবে লিখেছি আমাদের আপাদমস্তক দৈননন্দিতার সুখদুঃখ আর তার ব্যর্থতা
অনুষঙ্গের কবিতা তার জল-তরঙ্গ? অন্তর্জলি যাত্রায় নাকি তারকেশ্বরের পাদপীঠে
সমূহ আড়ালে না-কি অবগুণ্ঠনের লজ্জার অনর্থতায়, শ্মশান ঘাটে না গীতের অঞ্জলিতে
বেলাশেষে ফিরবো কেমন করে বাড়ীর পুকুরের পাড়ে তারই জলে পদ্ম-পাতার পাশে কচুরীপনাতে
২) মেঘেদের শেষ অশ্রুজলের বৃষ্টিপাত হলে কবিতাই কি শুধু সঙ্গ হলো
থেকে গেলো বেলাশেষে বাদবাকিরা অপহৃত, মাশুল বিনিময়ে মুক্তি তাও নয় সুনিশ্চিত
পৃথিবী-বদলানো-অনর্থক ব্যার্থতার সাথে পরিত্যাক্ত আকাশ কুসুমেরা
কফিনে ঠোকে দিল ভগ্ন-কিন্তু-ঋজু শেষ পেরেক।