· কবিতা ·
রুদ্ধশ্বাস (BREATHLESS)
মানস পাল
রুদ্ধশ্বাস
(BREATHLESS)
চলো নিঃশব্দে সম্বন্ধহীন দূরত্বে যাও যাও দৌড়াতে দৌড়াতে পালাও পালিয়ে যেতে যেতে
চোখে ধায় শঙ্কনীল নদী নদীর প্রতিবিম্বে হরিণ চোখে ঝাপ দাও ভেব-না অনর্থক হারাও
হারানো তো সম্পুর্ন বহু আগে অস্থায়নে নিকট-নির্গমনে নিরন্তরে নাও নাও যতটুকু পারো
দেখো বইছে স্রোত নীচে জোয়ার ভেঙ্গে পড়ছে সমুদ্রে পাড়ে এ কি সুনামি তবে পালাও
পালাচ্ছি দৌড়াচ্ছি জন্ম জন্মান্তরে এভাবে পালাচ্ছি ইতিহাস চরৈবতি চলো বাধো গাঁটারিয়া
হাত ধরো ছাড়ো চলো পালাই চলো ঝাপ দেই আবারো আত্নহরনে আত্নহত্যায় জলপ্রপাতে
ভেঙ্গে পড় বলো স্বপ্নে বাড়ী যাচ্ছি তবু বাড়ী নেই বাড়ী তো চলে যাচ্ছে বাড়ীরা চলে যাচ্ছে
বাউন্ডেলে নদী বন্যায় হাহাকারে যাওয়ার আগে ভাসিয়ে নিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম
মিলিয়ে যাচ্ছে সাগরে সে তো হারানো হারানো সহস্র গোলে মাঠে কাটা ফুটা গোলাপে গোলাপে
সহস্র সূর্যদয়ে লক্ষ সূর্যাস্তে তবে তাহলে মাতৃশক্তি রুপে বলিচ্ছেদের দা হয়ে উঠে বলি
বলি দাও হে মহাজন বাড়ীর মহিশাসুরও বলো পুরোহিতের কানে মন্ত্র পড়ছি অঙ্কনে তার উত্তরীয়ে
গুঞ্জরনে গাইছি শাপশাপান্তের গান গঞ্জে হবে তার শূল গেনজিতে লিখছি গ্রাফিটি
বাহুতে কয়েদীর টাটু আমি সং সেজে ভূত হয়ে ছাই হতে যাচ্ছি