· কবিতা ·
বিকেলে রজনীগন্ধা ও সকালে শেফালী
মানস পাল
খোঁপায় গুজে ছিলে কুড়িয়ে পাওয়া সন্ধ্যার পরিত্যক্ত রজনীগন্ধ্যা
দাঁড়িয়ে ছিলে ভগ্ন মানুষের স্তূপে
ল্যাম্পপোস্টের নিষ্প্রভ আলোর বোরখায় অবয়ব অনেকটাই ঢাকা
যাবটা কোথায় বল আসিই নি যে কোথাও থেকে-
আমার না তোমার ঘর, কেন নয় দন্ডয়মান দেয়াল জুড়ে আকিজুকি রাখাবোকা প্রেম
সঘন রাত্রিরা দেখো দোদুল্য, তারকারা নিম্নধাবিত, মেঘেরা পলাতক - সুর্জরা উবু কিন্তু প্রস্তুত
কাঁচের ভাঙ্গা টুকরো মাত্র পড়ে আছে পাড়া পেরুনোর রাস্তায়
পেরুতে হবে ঠেক, পুলিশের টহল আর নেড়ী কুত্তাদের নিদ্রা না সাষ্টাঙ্গে সড়কে পড়ে থাকা ব্যরিকেড
এই শহরের সমূহ অবক্ষয় ভোরের শিশির-সিক্ত শেফালী হয়ে পড়ে থাকবে সকালের জনপদের নর্দমার পাশে