· কবিতা ·

ছিন্ন পত্র

মানস পাল

২৮৫৪) সমাজ সংসার এহেন রজ্জু টানছে কেন ডাল ভাত খেয়ে তো দিব্যি ছিলাম কখনো গল্প শেষের আগে জানতে চাইনি সমাপ্তি কোথায় আমরা শব্দার্থে ব্যাকরণ-সত্য হামাগুড়ি দিয়ে কাটিয়েছি সমূহ দিন তালতমাল থেকে তুল্কামালে কাটিয়েছি সে এক অবিশ্বাস্য জীবন দুঃখের কোন পরিধি ছিল না, সুখের না ছিল কোন মাত্রা ২৮৫৫) বিশাল প্রয়োগে এ কোন এনামলি রংহীন ধূসর ভালবাসা প্লাস্টিকময় এ কোন একাডেমী শব্দহীন গ্রন্থায়নের আশা পরে আছি এ কোন নামাবলি কি-সে মন্ত্রপাঠে এ দুঃসহ নিরাশা এ কোন মৃত্যুপথযাত্রী আমি চতুর্পাশে তবু কেন এহেন উচ্চাশা যেহেতু নদীরা যাচ্ছিলো নিরবধি ক্ষীণতোয়া বটে, তবু সমুদ্র সহসা এ কেমন দুর্দশা